ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী টহল দল ও থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ৩০ নভেম্বর রাত ৪ টা হতে ভোর ৬ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্প কর্তৃক কর্নেল আব্দুল্লাহ আল মারুফ (অধিনায়ক ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া গ্রামের শাহজাহান এর ছেলে মোঃ আশিক ও মোঃ সুজন এর বাড়িতে অভিযান পরিচালনা করে লাকড়ি রাখার ঘর থেকে ৯ এম‌এম একটি বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন সহ এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও একটি সুজোকি জিক্সার ২৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে।


তবে এসময় অভিযানে সেনাবাহিনীর টহল দলের উপস্থিতি টের পেয়ে আসামীদ্বয় বাড়ি থেকে পালিয়ে যায়।


এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও আলামত জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑